প্রধান সূচি

কাউখালীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব এ অভিযান পরিচালনা করেন।
এসময় কাউখালী উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিক্রিয়ের প্রস্তাব করায় হুমাউন ফার্মেসীকে ৮ হাজার টাকা, কম পরিমাপে পেট্রোল সরবরাহ করায় এইচ. এম কর্পোরেশনকে ২ হাজার পাচঁশত টাকা, খান ট্রেডার্সকে ২ হাজার ৫শ’ টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে আল কায়েদ মিনি চাইনিজ রেস্টেুরেন্টকে ৫ হাজার টাকা এবং আল-মদিনা হোটেলকে এক হাজার টাকা জরিমান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial