প্রধান সূচি

ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা

সম্মেলনের দেড় বছর পর ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটি ঘিরে অনেক জল্পনা কল্পনার পর অবশেষে  দেড় বছর  পর এই প্রথম দলের কার্যনির্কাহী কমিটির সভা হওয়ায় অবসান ঘটলো কমিটিতে থাকা নেতাদের পদ-পদবী ও অবস্থান।

শনিবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের  সভাপতি এডভোকেট এম মতিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক মো. সেলিম হাওলাদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, মনিরুজ্জামান মৃধা, মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান খসরু, মনিরুজ্জামান শিকদার, সাইদুর রহমান, সংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম এমরান, সাবেক সাধারণ সম্পাদক মো. মোবারক আলী হাওলাদার, মহিলা লীগ সভানেত্রী দিলরুবা মিলন নাহার,  উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুজ্জামান খান, তোবারব আলী হাওলাদার, আ. আজিজ হাওলাদার, মহসীন হাওলাদার, আলি আসগর, ইয়াকুব আলী, মোস্তফা হাওলাদার, মিজানুর রহমান স্বপন মাঝি প্রমুখ।

সভায় সাংগঠনিক কর্মকান্ড জোরদারসহ আগামী ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান হয়।

গত ২০২০ সালের ২২ ফেব্রুয়ারী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের উপস্থিতিতে সম্মেলনে কাউন্সিলরদের সমোঝোতার মাধ্যমে এডভোকেট এম. মতিউর রহমানকে সভাপতি এবং মো. সেলিম হাওলাদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।  অন্য পদগুলো থাকে অগোচরে।  দেড় বছর দল চলে সভাপতি সাধারণ সম্পাদকসহ সাবেক কমিটির নেতাদের নিয়ে। অবশেষে এক সপ্তাহ আগে পিরোজপুরের জেলা আওয়ামী লীগ ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার জানান, উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি এক সপ্তাহ আগে অনুমোদন পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ডাকা হয়েছে। যা সুষ্টভাবে সম্পন্ন  হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial