ইন্দুরকানীতে উদ্ধার হওয়া যুবতির লাশের ৩ দিনেও পরিচয় মেলেনি
ইন্দুরকানীতে অজ্ঞাত পরিচয়ের এক যুবতির লাশ উদ্ধারের পর ৩ দিন পেরিয়ে গেলেও তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশটির পরিচয় পেতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের কচাঁ নদীর বেড়িবাঁধ সংলগ্ন ইটসোলিং রাস্তার পাশের নালায় এক যুবতির লাশ ভাসতে দেখে স্থানীয়রা ইন্দুরকানী থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় উড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবাতর বয়স আনুমানিক (২৫) বছর হবে।
ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ন কবির জানান, লাশটির পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে লাশটির পরিচয় পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে জলাবদ্ধতায় আমন বীজ পঁচে ক্ষতির আশঙ্কা »
