প্রধান সূচি

ইউনিয়ন পরিষদ নির্বাচন

মোড়েলগঞ্জে ১৭ বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ থেকে বহিস্কার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাগেরহাটের মোড়েলগঞ্জের ১৪ ইউনিয়নের ১৭ জন প্রার্থীকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বাগেরহাট জেলা আওয়ামী লীগের নির্দেশে মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এসব বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার করা হয়।

বহিস্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন, মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম নান্না, একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ইলিয়াস হোসেন ও ফরিদুল ইসলাম। তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। পঞ্চকরণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এডভোকেট জাহিদুল ইসলাম বাবুল। পুটিখালী ইউনিয়নের মাহবুবুর রহমান শিকদার। রামচন্দুপুর ইউনিয়ন যুবলীগ নেতা হুমায়ুন কবির। চিংড়াখালীর হুমায়ুন কবির ও কামরুজ্জামান মিঠু। বণগ্রাম ইউনিয়নের জয়দেব পাইক। হোগলাবুনিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক শামীম আহসান পলাশ। বহরবুনিয়ায় তালুকদার মোস্তাফিজুর রহমান। জিউধরা ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান, বারুইখালীর আউয়াল খান মহারাজ ও মোড়েলগঞ্জ সদর ইউনিয়নে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মধু, বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খম লুৎফর রহমান এবং আওয়ামী লীগের কবির হোসেন।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোাকেট ভুইয়া হেমায়েত উদ্দিন বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে মোড়েলগঞ্জ উপজেলার সকল বিদ্রোহী প্রার্থীদের বহিস্কারের জন্য উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলা হয়েছে। তারা ইতোমধ্যে সকল বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করে চিঠি প্রদান করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক বলেন, জেলা আওয়ামী লীগ প্রেরিত চিঠি মোতাবেক মোড়েলগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নের ১৭ বিদ্রোহী প্রার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আমরা কাজ করবো।

আগামী ২০ সেপ্টেম্বর মোড়েলগঞ্জে ১৬টি ইউনিয়নের ১৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial