প্রধান সূচি

পিরোজপুরে মাদক মামলায় একজনের ৭ বছর সশ্রম কারাদন্ড

পিরোজপুরের ভান্ডারিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় মো. মনির কবিরাজ নামের এক মাদক ব্যবসায়ীর ৭ বছর সশ্রম কারাদন্ড ও চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার পিরোজপুর অতিরিক্ত দায়রা জজ এস, এম, নূরুল ইসলাম এ আদেশ দেন।
মামলার রায় সূত্রে জানা যায়, আসামী মো. মনির কবিরাজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) ধারার টেবিলের ৯ (খ) নং ক্রমিকের বলে ৫ বছর সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস সশ্রম কারাদন্ড এবং একই আইনের ১৯ (৩) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ বছর সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের অক্টোবরের ১২ তারিখে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিন ভান্ডারিয়া গ্রামের শাহজাহান কবিরাজের ছেলে মনির কবিরাজকে মাদকসহ আটক করে ভান্ডারিয়া থানা পুলিশ। পরে এস আই খন্দকার মো. কামরুল ইসলাম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় এ মাদক মামলা দায়ের করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial