প্রধান সূচি

ভান্ডারিয়ায় শিশু সুরক্ষা এবং বাল্য  বিবাহ রোধে সচেতনতা বিষয়ক পথনাট্য ও জারিগান

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাল্য বিবাহ রোধে শিশু সুরক্ষা এবং সচেতনতা বিষয়ক পথনাট্য ও জারিগান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়নের মঞ্জু মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়াল্ডভিশন বাংলাদেশ, ভান্ডারিয়া এপির উদ্যোগে উদায়ন শিল্পী গোষ্ঠী ও রাজেন্দ্র থিয়েটরের সহায়তায় শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ রোধ সচেতনতা বিষয়ক পথনাট্য ও জারীগানসহ বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার ও  ওয়াল্ডভিশন বাংলাদেশ এপি ম্যানেজার জন পল ডি’রোজারিও।

স্কুল পড়ুয়া শিশু কিশোরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম (এপি) বিগত প্রায় ১১ বছর ধরে ভান্ডারিয়া উপজেলার জনগণের জীবনমান পরিবর্তনের জন্য সরকারের সহযোগী হিসেবে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial