ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার ॥ ধর্ষক গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিণপালা এলাকায় নবম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মেয়েটির মা অভিযুক্ত সাইফুল মৃধাকে আসামী করে রবিবার রাতে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ সাইফুল মৃধাকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার হরিণপালা গ্রামের হারুন মৃধার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেয়েটিকে এবং তার বৃদ্ধ নানাকে বাড়ীতে রেখে মেয়েটির মা তার অসুস্থ বোনকে দেখতে পার্শ¦বর্তী মঠবাড়ীয়া উপজেলার একটি ক্লিনিকে যায়। গত বৃহস্পতিবার গভীর রাতে এ সুযোগে বখাটে সাইফুল ইসলাম কৌশলে মেয়েটির ঘরের জানালা খুলে ঘরে ঢুকে মেয়েটিকে বিছানায় একা পেয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে তার মা বাড়ীতে এলে মেয়েটি তার মাকে এ ঘটনা জানায়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ভান্ডারিয়া থানার অফিসার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার একমাত্র আসামী সাইফুল মৃধাকে গ্রেপ্তার করে সোমবার পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
