ইন্দুরকানী বাজারে ভয়াবহ আগুন
পিরোজপুরের ইন্দুরকানী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার খবর পেয়ে ইন্দুরকানী ফায়ার সার্ভিসের ২টি গাড়ী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্দুরকানী বাজারে মিরাজ স্টোর এর সামনে থাকা বৈদ্যুতিক খুটি থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে তাৎক্ষণিক অগ্নিকান্ডের স্থান পরিদর্শন করেছেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম ও ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।
Please follow and like us:
« প্রাথমিক-মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে ১২ সেপ্টেম্বর (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে স্বামী-সন্তানসহ নারী নেত্রীর বিরুদ্ধে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ ও সহযোগিতার মামলা »
