প্রধান সূচি

Friday, September 3rd, 2021

 

মৎস্য সম্পদের বহুমুখী ব্যবহারের ক্ষেত্র সৃষ্টি করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করার জন্য মৎস্য সম্পদের বহুমুখী ব্যবহারের ক্ষেত্র সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। শুক্রবার রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান। মন্ত্রী আরো বলেন, মৎস্য সম্পদের বহুমুখী ব্যবহারের ক্ষেত্র সৃষ্টির জন্য আমাদের কাজ করতে হবে। শুধু ভাতের সাথে মাছ খাওয়া নয়, মাছ থেকে কী কী পণ্য তৈরি করা যায় সেটা নিয়ে গবেষণা করতে হবে। পৃথিবীর অনেক দেশে মৎস্য ও মৎস্যজাতীয় জলজ সম্পদ থেকে বিভিন্ন বেকারি পণ্য তৈরিবিস্তারিত পড়ুন


বাগেরহাটে স্বামী-সন্তানসহ নারী নেত্রীর বিরুদ্ধে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ ও সহযোগিতার মামলা

বাগেরহাটে বিয়ের প্রলোভনে ধর্ষণ, মারধর ও জোরপূর্বক গর্ভের সন্তান অপসারণের চেষ্টার অভিযোগে স্বামী-সন্তানসহ এক প্রভাবশালী নারী নেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ৩০ বছর বয়সী এক স্কুল শিক্ষিকা। ৩০ আগস্ট সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা বাগেরহাট সদর থানায় এই মামলা দায়ের করেন। কৌশলগত কারণে মামলার বিষয়টি পুলিশ গোপন রাখলেও বিষয়টি নিয়ে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অবশেষে শুক্রবার মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে পুলিশ। মামলার আসামীরা হলেন, বাগেরহাট শহরের রেলরোডস্থ রেদওয়ান আহমেদ রাতুল (২৯), রাতুলের বাবা ফারুক আহমেদ (৫৮) এবং রাতুলের মা বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা ও বাগেরহাটবিস্তারিত পড়ুন


ইন্দুরকানী বাজারে ভয়াবহ আগুন

পিরোজপুরের ইন্দুরকানী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার খবর পেয়ে ইন্দুরকানী ফায়ার সার্ভিসের ২টি গাড়ী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্দুরকানী বাজারে মিরাজ স্টোর এর সামনে থাকা বৈদ্যুতিক খুটি থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে তাৎক্ষণিক অগ্নিকান্ডের স্থান পরিদর্শন করেছেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম ও ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।


প্রাথমিক-মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে ১২ সেপ্টেম্বর

১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব, ইনশাআল্লাহ। স্কুল-কলেজগুলো খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এজন্য আমরা ১২ সেপ্টেম্বরকে নির্ধারণ করেছি। শুক্রবার চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলমান থাকবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বেশিরভাগ শিক্ষকই টিকা নিয়েছেন। এছাড়া ১২বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial