ভান্ডারিয়া আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর বিদায় সংবর্ধনা
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর বিদায় সংবর্ধণা এবং নবাগত প্রকৌশলীর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুরে প্রকৌশলীর কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠী বিদ্যুৎ বিক্রয় ও বিপনন কোম্পানীর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম।
নবাগত ভান্ডারিয়া উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আ. সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অবসরজনিত কারণে বিদায়ী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন খান, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, কাঠালিয়া আবাসিক প্রকৌশলী ও বিদ্যুৎ বিক্রয় বিপনন কর্মকর্তা দিপক কুমার মিস্ত্রি, আবাসিক প্রকৌশলী ঝালকাঠী মো. লুৎফর রহমান, আবাসিক প্রকৌশলী নলছিটি মো. ফিরোজ স্বর্ণামত, ভান্ডারিয়া উপ-সহকারী প্রকৌশলী মো. এনায়েত হোসেন, এসবিএ মো. জাকির হোসেন, মো.শাখাওয়াত হোসেন।
পরে বিদায়ী প্রকৌশলীকে ভান্ডারিয়া উপজেলা বিদ্যুৎ বিভাগ ও ঝালকাঠী বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং নবাগত প্রকৌশলীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
