কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে শনিবার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল জাতীয় মৎস্য সপ্তাহের নানা কর্মসূচি সর্ম্পকে সংবাদকর্মীদের অবহিত করেন। সভায় উপজেলার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে কাউখালী সন্ধ্যা ও কঁচা নদীতে ট্রলারযোগে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হয়।
Please follow and like us:
« ইন্দুরকানীতে খাস জমি দখল করে বসতঘর ও দোকান নির্মাণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শরণখোলায় ভারতীয় সহকারী হাইকমিশনারের মন্দির পরিদর্শন »
