প্রধান সূচি

কাউখালীতে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হল- কাউখালীর ডুমজুড়ি গ্রামের শাহাজালালের ছেলে মেহেরাব (৪) এবং গোপালপুর গ্রামের শেখর মৃধার ছেলে সায়োন মৃধা।
এলাকাবাসী জানান, ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মেহেরাব হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চিরাপাড়া টেম্পু স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। মেহেরাব চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ি গ্রামের মো. শাহাজামালের ছেলে।
অপরদিকে উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উক্ত গ্রামের শেখর মৃধার ছেলে সায়োন মৃধা (৩) বাড়ির সামনের রাস্তার পাশের ডোবায় ডুবে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বিকেল ৪টার দিকে বাড়ির সামনে খেলা করতেছিল সায়োন মৃধা। একপর্যায়ে সবার অজান্তে সে রাস্তার পাশের ডোবায় পড়ে যায় এবং পানিতে তলিয়ে যায়।
সায়োন মৃধাকে না দেখে কিছুক্ষণ খোঁজাখুজি করার পর ডোবায় তার স্যান্ডেল ভাসতে দেখে প্রতিবেশীরা ডোবার পানির মধ্য থেকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কর্মকার বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটি মারা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial