কাউখালীতে সেনাবাহিনীর খাদ্য সহায়তা প্রদান
পিরোজপুরের কাউখালী উপজেলায় চলমান লকডাউনে দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
শুক্রবার দুপুরে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। সেনাবাহিনীর ২৬ হর্স ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার পক্ষ থেকে সেনা সদস্যরা খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আটা ও লবণ প্রদান করা হয়েছে।
Please follow and like us:
« তিন হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে করোনায় মারা যাওয়া নারীর গোসল করালেন ইউএনও খালেদা খাতুন রেখা »
