ভান্ডারিয়ায় করোনা সংক্রমণ ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে করোনা সংক্রামণ প্রতিরোধে জরুরি সভা অনিষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, সহকারী কশিমনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, ওসি মো. মাসুমুর রহমান বিশ^াস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আর.এম.ও) ডা. বেল্লাল হোসেন, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, মো. হুমায়উন কবির, খান এনামুল করিম পান্না, মো. শামসুউদ্দিন হাওলাদার।
সভায় ভান্ডারিয়ার করোনা সংক্রামণের হার প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় পর্যায়ে উর্ধ্বমুখী হওয়ায় এবং ভারতীয় ডেলটা প্লাস ভেরিয়েন্ট বেশি শনাক্ত হওয়ায় বর্তমান অবস্থা বিবেচনা করে বৃহস্পতিবার থেকে আগামী ৬ দিন পর্যন্ত শুধু ঔষধের দোকান ও জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ রাখা এবং কাচা বাজার, পচনশীল দ্রব্য, মুদি মনোহরি দোকান স্বাস্থ্যবিধি মেনে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এদিকে, দেশব্যাপি লকডাউনের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সকলকে স্বাস্থ্য সুরক্ষায় রাখতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলায় পাঁচটি চেক পোষ্ট বসানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারসহ থানা পুলিশের উদ্যোগে বাজার মনিটরিং এবং সেনা সদস্যদের টহল লক্ষ করা গেছে। লকডাউন মানতে জনসচেতনতামূলক সরকারি নির্দেশনা প্রচার মাইকিং দেখা গেছে।
