প্রধান সূচি

বাগেরহাটে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল মায়ের হাত ধরা শিশুর

বাগেরহাটে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় মায়ের হাত ধরে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সৌম্য কুমার পাল নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৌম্য মারা যায়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া একটি মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় সৌম্য। এ ঘটনায় নিহত সৌম্যের বাবা মোটর সাইকেল চালক আ. আজিজ শেখ (৪৫)কে অভিযুক্ত করে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত সৌম্য কুমার পাল বাগেরহাট সদর উপজেলার মগরা এলাকার অসীম কুমার পালের ছেলে। অভিযুক্ত আ. আজিজ শেখ মগরা এলাকার ওসমান শেখের ছেলে।

অসীম কুমার পাল বলেন, সকাল বেলা নাস্তা করে আমার ছেলে সৌম্যকে নিয়ে স্ত্রী রিনা রানী পাল বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। মগরা বাজার থেকে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে এসে আজিজ আমার স্ত্রী ও ছেলেকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী সামান্য আহত হলেও ছেলে সৌম্য মারাত্মক আহত হয়। পরর্বতীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়। আমার ছেলে ও স্ত্রী রাস্তা থেকে অন্তত দুই ফুট দূরে মাটির উপর দাঁড়ানো ছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. মুকিত শেখ বলেন, বেশ আগে থেকে আ. আজিজ শেখ এলাকার মধ্যে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালায়। এর আগেও সে একাধিকবার র্দূঘটনা ঘটিয়েছে। আর এবার একটি শিশুর প্রাণ নিয়ে ছাড়ল।

বাগেরহাট মডেল থানার ভারপ্তাপ্ত র্কমর্কতা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। তদন্ত র্পূবক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial