প্রধান সূচি

পিরোজপুরে স্কুল ছাত্র নিখোঁজ

পিরোজপুরে মো. ইয়াছিন আরাফাত নামের ১১ বছরের এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। গত ১৭ জুন সকাল ৮টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সাতবেকুটিয়া গ্রামের তার ফুফু বাড়ি থেকে আলামকাঠী বাইপাস এলাকার নিজের বাড়িতে আসার পথে আরাফাত নিখোঁজ হয়। এদিন সে বাই-সাইকেল চালিয়ে বাড়িতে আসতে ছিল।
নিখোঁজ আরাফাত পিরোজপুর বিদ্যুৎ অফিসের কর্মচারী ইমরান হোসেন তালুকদারের ছেলে এবং আলামকাঠি পল্লীমঙ্গল হাই স্কুলের ৭ম শেণির ছাত্র। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial