ইন্দুরকানীতে নদী থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কালাইয়া গ্রামের কঁচা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া লাশটি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
অনুমান করা যায় নিহতের বয়স ২০ থেকে ২৫ বছর। ৮/১০ দিন আগে ওই তরুণীকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
Please follow and like us:
« বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হিফ্জ ও ইবতেদাই মাদ্রাসায় শিক্ষা নিতে পারছে না শিশুরা ॥ নতুন ভবন নির্মাণের দাবী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডরিয়ায় মুজিববর্ষের ঘরের চলমান নির্মান কাজ পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার »
