বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হিফ্জ ও ইবতেদাই মাদ্রাসায় শিক্ষা নিতে পারছে না শিশুরা ॥ নতুন ভবন নির্মাণের দাবী
ভান্ডারিয়া উপজেলার উত্তর পশ্চিম ভিটাবাড়িয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হিফ্জ ও ইবতেদাই মাদ্রাসায় কোরআন শিক্ষা নিতে পারছে না শিশুরা। প্রয়োজনীয় অবকাঠামো না থাকার কারণে শিক্ষার্থীরা ঠিকমত ক্লাশ করতে পারছে না। ঘরের মেঝেতে ত্রিপল বিছিয়ে কোনভাবে শিশুদের বসিয়ে ক্লাস পরিচালনা করেন শিক্ষক মাওলানা জাহিদুল ইসলাম। এখানে নেই কোন প্রয়োজনীয় আসবাবপত্র, শিশুদের বসার জন্য চেয়ার, টেবিল এবং বিদ্যুৎ সংযোগ, নেই কোন স্বাস্থ্যসম্মত টয়লেট। মাদ্রাসা প্রতিষ্ঠাতা মরহুম সুলতান আলম গাজী’র ছেলে মো. আবুল বাশার গাজী জানান ১৯৭৫ ইং সনে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হিফ্জ ও ইবতেদাই মাদ্রাসাটি ১৯৭৫ সাল থেকে বর্তমান পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। বর্তমানে মাদ্রাসাটির অবস্থা খুবই নাজুক। মাদ্রাসাটি পুন:রায় মেরামতসহ একটি নতুন ভবনের নির্মাণ হওয়া অতীব জরুরী। তিনি আরও জানান মাদ্রাসার ঘরটিতে বৃষ্টির পানি পরে যার ফলে শিশুরা আরবি ও কোরআন শিক্ষা নিতে পারছে না। সরোজমিনে দেখা যায়, ঝড় বৃষ্টি হলে যে কোন সময় ঘরটি হেলে পরতে পারে। মাদ্রাসা ঘরটি পুনঃরায় মেরামতসহ নতুন ভবন নির্মাণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছে শিশুদের অভিভাবকগণ ও এলাকাবাসী।
