প্রধান সূচি

কাউখালীতে তামাক বিরোধী প্রশিক্ষণ

পিরোজপুরের কাউখালী উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাদের তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে অনুষ্ঠানে তামাকের কুফল নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি। প্রশিক্ষণে মানুষের শরীরে তামাক কিভাবে ক্ষতি করে তা অনুষ্ঠানে তুলে ধরা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজিব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আজিম শরীফ, শিক্ষা অফিসার আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমামসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তামাক বিরোধী ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে বক্তরা মানবদেহের জন্য তামাকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে ব্যাপক সচেতনতা প্রয়োজন বলে তুলে ধরেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial