কাউখালীতে গৃহবধুর লাশ উদ্ধার
পিরোজপুরের কাউখালীতে শান্তা আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার কাউখালী ইউনিয়নের বাশুরী গ্রামে নিজ বাড়ির পিছনে একটি কাঁঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। শান্তা বাশুরি গ্রামের মাহাবুব সরদারের মেয়ে ও একই গ্রামের আলী হায়দারের স্ত্রী।
শান্তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে শাস্তা মানসিক রোগে ভুগছিল। রবিবার গভীর রাতে শান্তাকে ঘরে না দেখে বাড়ির লোকজন খোঁজাখুজিঁর এক পর্যায়ে দেখেন যে, বাড়ির পাশের্^ পুকুরের কাছে একটি কাঠাল গাছের ডালের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহায়তা সোমবার সকালে প্রায় ২৫ ফুট উচ্চতায় একটি কাঁঠাল গাছ থেকে লাশটি উদ্ধার করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনী আমিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
