প্রধান সূচি

ভান্ডারিয়ায় প্রতিবন্ধির লাশ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. ইব্রাহীম হাওলাদার (৩০) নামের এক শারীরিক প্রতিবন্ধির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার বেলা ১১টায় উপজেলার ইকড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহজাহান মেম্বরের বাড়ি লাগোয়া একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের মৃত মাজেদ হাওলাদারের ছেলে এবং চার বছর বয়সী এক কন্যা সন্তানের জনক।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে যে কান সময়ে সে পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে। স্থানীয়রা শনিবার সকালে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা হাসান জানান, প্রথম স্ত্রী চলে যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করেন ইব্রাহীম। সে স্ত্রীর সাথেও যোগাযোগ না থাকায় ইব্রাহীম মানষিক বিকারগ্রস্থ হয়ে পড়ে। তিনি প্রতিবন্ধি ভাতা পেয়ে আসছিল। স্থানীয়ভাবে জনশ্রুতি রয়েছে ঐ এলাকায় কিছু মাদকসেবিদের কোন ঘটনা দেখে ফেলায় তাকে হত্যা করে ডোবায় ফেলে দেয়। লাশ উদ্ধারকালে মৃতের নাক থেকে রক্ত বের হচ্ছিল। রক্ত ঝড়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে বাড়ি ফেরার পথে ডোবায় পড়ে অতিরিক্ত পানি এবং কচুরিপানা থাকায় সে আর তীরে উঠতে না পারায় মৃত্যু হতে পারে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়ছে। রিপোর্ট পেলে আসল ঘটনা বোঝা যাবে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial