প্রধান সূচি

ইন্দুরকানীতে ছবি তুলতে এসে স্কুলছাত্রী ধর্ষণের শিকার ॥ ধর্ষক আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে ছবি তুলতে এসে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক মাসুম (৩০)কে শনিবার বিকেলে উপজেলার দক্ষিন ইন্দুরকানী এলাকা ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ আটক করেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে পাশর্^বর্তী মোড়েলগঞ্জ উজেলার চরহোগলাবুনিয়া মমিনউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী তার স্কুলের জন্য ছবি তুলতে ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে আসেন। তখন ওই স্কুলছাত্রী একই এলাকার প্রেমিক মোয়াজ্জেম খানের ছেলে তরিকুল ইসলামের সাথে দেখা করেন। এ সময় তরিকুলের খালাতো দুলাভাই দক্ষিন ইন্দুরকানী গ্রামের আ. রহমান হাওলাদারের ছেলে দুই সন্তানের জনক মাসুম হাওলাদার তাদেরকে দেখে তার বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য বলে তরিকুলকে আগে পাঠিয়ে দেয়। কিন্তু স্কুুল ছাত্রীকে মাসুম নিজের বাড়ীতে না নিয়ে দক্ষিন ইন্দুরকানীর জব্বার মৃধার ছেলে এনামুল মৃধার বাড়ীতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। ঐ স্কুলছাত্রী দুই দিন পর কৌশলে অন্য একজনের ফোন দিয়ে কল করে তার প্রেমিক তরিকুলকে বিষয়টি জানালে তরিকুল স্কুল ছাত্রীর স্বজনদের জানান। পরে স্কুল ছাত্রীর মামা রফিকুল ইসলাম ইন্দুরকানী থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতে এনামুলের বাড়ী থেকে তাকে উদ্ধার করেন।
স্কুল ছাত্রীর নানী জানান, আমার নাতনী এতিম। ছোট বেলায় মা মারা গেছে। বাবা অন্যত্র বিবাহ করে চট্টগ্রামে থাকে। আমার নাতনী ছবি তুলতে এসে বাড়ীতে না গেলে অনেক খোঁজাখুঁজির দুই দিন পরে তরিকুলের মাধ্যমে জানতে পারি তাকে আটকে রাখা হয়েছে। তখন পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করি।
ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ধর্ষক মাসুমকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial