প্রধান সূচি

ভান্ডারিয়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে মামলা দায়ের

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বড় কানুয়া গ্রামে শুক্রবার রাতে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী শ্লীলতাহানীর শিকার হয়েছেন। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। দিন মজুর বাবার ওই মেয়েটি স্থানীয় বড় কানুয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে লেখা পড়া করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেয়েটি (১৫) রাত আনুমানিক ৭টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বাথরুমে যায় এবং বাথরুম থেকে ফেরার পথে বখাটে বাবলু তালুকাদার (২৬) তাকে পেছন ঝাপটে ধরে যৌন নিপিড়ন (শ্লীলতাহানী) করে। এ সময় মেয়েটির ডাক চিৎকারে তার স্বজনরা টর্চ লাইট নিয়ে বের হলে বখাটে বাবলু দৌঁড়ে পালিয়ে যায়। বাবলু তালুকদার পাশ্ববর্তী বানাই গ্রামের জব্বার তালুকদারের ছেলে। সে বড়কানুয়া গ্রামে তার বোনের শ্বশুর বাড়ীতে বসবাস করত এবং প্রতিবেশী ওই স্কুলছাত্রীকে প্রায়ই কুপ্রস্তাব দিতো এবং উত্যক্ত করতো।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় শুক্রবার রাতে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial