কাউখালীতে সরকারি ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ
পিরোজপুরের কাউখালীতে রবিবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র ঐচ্ছিক তহবিলের নগদ অর্থের চেক উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইদুল ইসলাম এ চেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহ সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম নসু, আতিক জামান খোকন প্রমুখ।
এছাড়া এদিন সরকারের ধর্ম মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কাউখালী উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত নগদ অর্থের চেক এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন ও নগদ অর্থের চেক উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়।
Please follow and like us:
« পিরোজপুরে ভীতিকর ও অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) করোনায় ক্ষতিগ্রস্ত আরো ২ লক্ষ খামারিকে ২৯২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী »
