Sunday, May 9th, 2021
করোনায় ক্ষতিগ্রস্ত আরো ২ লক্ষ খামারিকে ২৯২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, করোনাকালে মাছ, মাংস, দুধ, ডিম মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। মানুষের পুষ্টি ও আমিষের প্রয়োজন মেটাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর কাজ করছে। কোভিড-১৯ মহামারির প্রথম পর্যায়ে খামারিদের উৎপাদিত দুধ, ডিম, মাছ, মাংস তাদের মাধ্যমে, গ্রুপভিত্তিক ভ্রাম্যমান টিম গঠন করে এবং ক্ষেত্র বিশেষে মন্ত্রণালয়াধীন দপ্তর-সংস্থার মাধ্যমে ভ্রাম্যমাণ বিক্রির ব্যবস্থা করা হয়েছে। দেশের ৫০ বছরের ইতিহাসে এ জাতীয় পদক্ষেপ নেওয়া হয়নি। গতবছর প্রায় ৯ হাজার ২০০ কোটি টাকার পণ্য ভ্রাম্যমান ব্যবস্থায় বিক্রয় করা হয়েছে। এতে উৎপাদক ও খামারি এবং একইসাখেবিস্তারিত পড়ুন
কাউখালীতে সরকারি ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ
পিরোজপুরের কাউখালীতে রবিবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র ঐচ্ছিক তহবিলের নগদ অর্থের চেক উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইদুল ইসলাম এ চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহ সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম নসু, আতিক জামান খোকন প্রমুখ। এছাড়া এদিন সরকারের ধর্ম মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কাউখালী উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত নগদ অর্থের চেক এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন
