ভান্ডারিয়ায় কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
ভান্ডারিয়ায় সোমবার দুপুরে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনাকালীন সময়ে কর্মহীন ৩৫টি পবিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর খাদ্য তহবিল থেকে জনপ্রতি ৫ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবন, ৫০০ গ্রাম চিড়া এবং ৫০০ গ্রাম মুড়ি বিতরণ করা হয়।
এসময় ইউএনও মো. নাজমুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. তৗহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« নৌবাহিনী অভিযানে অবৈধ জাল জব্দ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে লোহার পুলের লাখ লাখ টাকার মালামাল বেহাত হয়ে যাচ্ছে »
