প্রধান সূচি

তাপপ্রবাহ ছড়িয়ে পড়বে

তীব্র তাপপ্রবাহে অতীষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জনজীবন। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী ২৪ ঘন্টায় সিলেট বিভাগ ছাড়া দেশের বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, মাদারীপুর, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও খেপুপাড়া অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারে এই তাপপ্রবাহ।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ৩৪ দশমিক ৯, ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে ৩৫ দশমিক ২, সিলেটে ৩৪ দশমিক ২ , রাজশাহীতে ৩৬ দশমিক ৬, রংপুরে ৩৩ দশমিক ১ এবং বরিশালে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতার জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে একমাত্র সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial