প্রধান সূচি

ভান্ডারিয়ায় সার ব্যবসায়ী ছালামের অত্যাচারে অতিষ্ট শিক্ষক আনোয়ারুলের পরিবার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সার ব্যবসায়ী প্রতারক ছালামের অত্যাচারে অতিষ্ট শিক্ষক আনোয়ারুল ইসলামের পরিবার।

অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের শিক্ষক আনোয়ারুল ইসলাম ১৯৮৫ সালে মরহুম ছোট হুজুর পীর সাহেবের প্রতিষ্ঠিত ছিদ্দিকিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে সুনামের সাথে কর্মরত আছেন। উক্ত শিক্ষকের সাথে একই গ্রামের প্রতারক ছালাম দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে চলছে। আনোয়ারুল ইসলাম অভিযোগ করে জানান, প্রতারক ছালাম আমাকে জীবননাশের হুমকি দিচ্ছে। এছাড়াও অনেক মামলা দিয়েছে পিরোজপুর কোর্টে নিম্ন আদালতে। উক্ত মামলায় আংশিক রায় হয় ছালামের পক্ষে। পরবর্তীতে আনোয়ারুল আপলি করেন। সেখানে বিজ্ঞ আদালত ছালামের রায় ও ডিক্রি খারিজ করে দেন। পরবর্তীতে ছালাম বাদী হয়ো ঢাকার হাইকোর্টে আপিল করেন। হাইকোর্টে ছালামের আপিল খারিজ করে দিয়ে মামলার পিরোজপুর আদালতের রায় বহাল রাখেন। বর্তমানে ছালাম ৭৯/২০০০ এর খারিজকৃত মামলার জমি দাবী করিয়া আমাকে আর্থিক, মানসিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করিয়া আসছে। উক্ত প্রতারক ছালাম ব্যবসার আড়ালে নকল কীটনাশক বিক্রি করার কারণে পুলিশ থাকে আটক করেছিল।

এ বিষয়ে আব্দুস ছালাম এর কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন মিথ্যা  মামলা দিয়ে হয়রানী করিনা এবং কোন প্রতারণাও করিনা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial