Sunday, April 11th, 2021
স্বরূপকাঠীতে কাজে আসেনি জাইকার অর্থায়নে দেয়া ৩০ লক্ষ টাকার এ্যাম্বুলেন্স সেবা
গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষ রোগী পরিবহন করে দ্রুত চিকিৎসা সেবার লক্ষে কাজে আসেনি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর দেয়া ৩০ লক্ষ টাকার এ্যাম্বুলেন্স সেবা। গত ১৯১৭-১৮ অর্থ বছরে নেছারাবাদ উপজেলায় জাইকা এর সহায়তায় উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি ব্যাটারিচালিত এ্যম্বুলেন্স এবং ১টি নৌ এ্যাম্বুলেন্স দেয়া হয়। গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে মুমূর্ষ রোগীদের উপজেলা সদরে এনে দ্রুত সময়ের মধ্যে উন্নত সেবার লক্ষে ওই ব্যবস্থা করেছিল জাইকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকি আর অবহেলায় এলাকার ময়লার বাগাড়ে পড়ে আছে আজ সেই ৩০ লক্ষ টাকার এ্যাম্বুলেন্সগুলো। সরেজমিনে দেখা গেছে,বিস্তারিত পড়ুন
কাউখালীতে দুটি ট্রলারকে ৪০ হাজার টাকা জরিমানা
পিরোজপুরের কাউখালীতে এমভি হাজী ফরকান-২ এবং এমভি আরাফাত নামের দুটি পণ্যবাহী ট্রলারকে গাবখান নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় আটক করে কোস্টগার্ড। এ সময় ট্রলার দুটির মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, পর্যাপ্ত সরঞ্জামাদি না থাকা এবং অগ্নিনির্বাপন ব্যবস্থা না রাখার দায়ে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা এ জরিমানার আদেশ দেন। জানা গেছে, রবিবার দুপুরে ভ্রাম্যমান আদলতের নেতৃত্বে গাবখান নদীতে কোস্টগার্ড সদস্যরা টহল দিচ্ছিলেন। এসময় মংলা থেকে চট্টগ্রামগামী দুটি পণ্যবাহী ট্রলারে তল্লাশি করে কোস্টগার্ড।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বালুর স্তুপ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় চল্লিশোর্ধ বয়সী অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যার পর লাশ বালুর স্তুপের ভেতর লুকিয়ে রাখে দুর্বৃত্তরা। পুলিশ রবিবার দুপুরে উপজেলার মঠবাড়িয়া-চরখালী সড়কের মুসল্লীবাড়ি বাসস্ট্যান্ডের কাছে স্থানীয় ইউসুফ মাতুব্বরের নির্মাণ স্থবির একটি বাড়ির বালুর স্তুপ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করেছে। এসময় লাশের শরীরে কালো গেঞ্জি ও প্যান্ট পরিহিত ছিল। থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রবিবার ঘটনাস্থলের আশপাশে অজ্ঞাত স্থান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে পুলিশ খবর পেয়ে মুসল্লীবাড়ি বাসস্ট্যান্ডের আশে পাশে দুর্গন্ধের অনুসন্ধান চালায়। একপর্যায় সড়ক সংলগ্ন স্থানীয় ইউসুফ মাতুব্ববর এর নির্মাণ স্থবিরবিস্তারিত পড়ুন
মোড়েলগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় হামলা ॥ ইউপি চেয়ারম্যানসহ আহত ১৫
বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ার অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের সমর্থকদের হামলায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা বাজারে চাল বিতরণের সময় এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রেহেনা বেগম, উপকারভোগী মিঠুরানী, অন্তস্বত্তা গৃহবধু লিপি আক্তার, ইলিয়াস হাওলাদার, কৃষ্ণ মাস্টার, নাদিরা বেগম, ইসহাক হাওলাদার, ইলিয়াস হাওলাদার, এনায়েত হাওলাদারের নাম পাওয়া গেছে। এদের মধ্যে অন্তস্বত্তা গৃহবধু লিপি আক্তারসহ গুরুত্বর আহত ৫ জনকে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডিলার রেহেনা বেগম স্বামীবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় সার ব্যবসায়ী ছালামের অত্যাচারে অতিষ্ট শিক্ষক আনোয়ারুলের পরিবার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সার ব্যবসায়ী প্রতারক ছালামের অত্যাচারে অতিষ্ট শিক্ষক আনোয়ারুল ইসলামের পরিবার। অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের শিক্ষক আনোয়ারুল ইসলাম ১৯৮৫ সালে মরহুম ছোট হুজুর পীর সাহেবের প্রতিষ্ঠিত ছিদ্দিকিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে সুনামের সাথে কর্মরত আছেন। উক্ত শিক্ষকের সাথে একই গ্রামের প্রতারক ছালাম দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে চলছে। আনোয়ারুল ইসলাম অভিযোগ করে জানান, প্রতারক ছালাম আমাকে জীবননাশের হুমকি দিচ্ছে। এছাড়াও অনেক মামলা দিয়েছে পিরোজপুর কোর্টে নিম্ন আদালতে। উক্ত মামলায় আংশিক রায় হয় ছালামেরবিস্তারিত পড়ুন
ফকিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত-১
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় হেলাল মোল্লা (৩০) নামের এক ইটভাঙ্গা মেশিনের চালক নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার সামনে এই দূর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জনতা রাস্তা আটকে দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত হেলাল মোল্লা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি হোসেন জানান, সকালে বেলাল ইটভাঙা মেশিন চালিয়ে খুলনা থেকে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। পথে কাটাখালী থেকে খুলনার দিকে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই মেশিনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাটবিস্তারিত পড়ুন
জমি সংক্রান্ত বিরোধের জের
বাগেরহাটে চাচাতো ভাইয়ের দুই পা ভেঙ্গে দিলেন সাবেক ইউপি সদস্য
বাগেরহাটের শরণখোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের দুই পা ভেঙ্গে দিয়েছেন সাবেক ইউপি সদস্য ফজলুল হক টুকু। শনিবার রাত সাড়ে ৯টার দিকে শরণখোলা উপজেলার তাফালবাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে উত্তর তাফালবাড়ি গ্রামের নুরুল হকের বাড়ির সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ফজলুল হক টুকুসহ কয়েকজন নাজমুল ইসলাম সাগরের উপর হামলা করে। এসময় তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে নাজমুল ইসলাম সাগরের দুই হাটুর হাড় গুড়ো করে দেয়। আকুতি মিনতি করেও রক্ষা পাননি সাগর। এসময় ঠেকাতে গেলে জাহান নামের একজনকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালেবিস্তারিত পড়ুন
