প্রধান সূচি

ইন্দুরকানীতে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে ১২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব। আটককৃত জাকির হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের কুন্নমতি (পশ্চিমপাড়া) গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বুধবার রাতে র‌্যাব-৮ তাকে ইন্দুরকানী থানায় সোপর্দ করেছে।
র‌্যাব-৮ সূত্র জানায়, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে র‌্যাব-৮ এর মেজর জাহাঙ্গির আলম এর নেতৃত্বে একটি দল মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে ১২ কেজি গাঁজাসহ উপজেলার টগড়া ফেরিঘাট এলাকা থেকে আটক করে।
ইন্দুরকানী থানার অফিসার ওসি মো. হুমায়ুন কবির জানান, র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছেন। এসময় তার সাথে থাকা ২টি ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial