প্রধান সূচি

পিরোজপুরের ইন্দুরকানীতে গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে আব্দুর রহিম হাওলাদার (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর ভবানিপুর লোকমান হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, লোকমান হাওলাদারের বাড়িতে একটি চাম্বল গাছ কাটার সময় গাছের একটি খন্ড অসাবধানতাবসত কাছ কাটা শ্রমিক আব্দুর রহিমের গায়ের উপরে এসে পড়ে। ঘটনাস্থলে সে গাছ চাপা পড়ে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়। পথিমধ্যে মারা যান শ্রমিক আব্দুর রহিম। আব্দুর রহিম উত্তর ভবানিপুর গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। রহিমের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, গাছ কাটতে গিয়ে গাছ চাপায় আব্দুর রহিমের মৃত্যু হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial