স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মেলা
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পিরোজপুরে শনিবার র্যালী, আলোচনা সভা ও দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।
সকাল ১০টায় বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি র্যালী শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার। বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. আলী আজম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পৌর প্যানেল মেয়র মো. আব্দুল হাই হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু।
আলোচনা শেষে ১৯টি ষ্টল নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসব ষ্টলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, গণপূর্ত, সড়ক ও জনপথ, এলজিইডি, সমাজসেবা, যুবউন্নয়ন, জনস্বাস্থ্য প্রকৌশলসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলি তাদের উন্নয়ন কর্মকান্ডের প্রদর্শনী করছেন।
