প্রধান সূচি

কাউখালীতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

পিরোজপুরের কাউখালীতে সেনাবাহিনীর একটি মেডিকেল টিম দুই শতাধিক নারী-পুরুষ ও শিশুকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করেছে। এসময় আগত রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ দেয়া হয়।
রবিবার উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
দিনব্যাপী কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাসের ২৬ হর্স এর সদস্যরা। এতে বরিশালের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial