পিরোজপুরের ৩২ ইউনিয়ন পরিষদের ভোট ১১ এপ্রিল
আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। এরমধ্যে পিরোজপুর জেলার ৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এ দিন।
নির্বাচন কমিশন ইতিমধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ, প্রার্থিতা বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ।
পিরোজপুর জেলার ৭ উপজেলায় ১১ এপ্রিল প্রথম ধাপে ৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হল- পিরোজপুর সদরর উপজেলার কদমতলা, কলাখালী, টোনা ও শারিকতলা ইউনিয়ন।
ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া, নদমুলা-শিয়ালকাঠি, তেলিখালী, ধাওয়া ও গৌরীপুর ইউনিয়ন।
ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন।
মঠবাড়িয়া উপজেলার তুষখালী, মিরুখালী, বেতমোর রাজপাড়া, আমড়াগাছিয়া, সাপলেজা, ও হলতা-গুলিশাখালী ইউনিয়ন।
নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর-কুড়িয়ানা, বলদিয়া, গুয়ারেখা, দৈহারী, সোহাগদল, সারেংকাঠি, সুটিয়াকাঠি, স্বরূপকাঠি, সমুদয়কাঠি ও জলাবাড়ী ইউনিয়ন। কাউখালী উপজেলার আমড়াজুড়ি ও কাউখালী ইউনিয়ন। নাজিরপুর উপজেলার মাটিভাংগা, মালিখালী, নাজিরপুর ও সেখমাটিয়া ইউনিয়ন।
