প্রধান সূচি

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাসলিম আব্দুল্লাহ (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিম সয়না রঘুনাথপুর ইউনিয়নের শির্ষা গ্রামের আল আমিন ফকিরের ছেলে। সে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।
স্থানীয়রা জানান, তাসলিম নানা বাড়ির সামনে একটি পাঞ্জেগানা মসজিদে বাসা থেকে বিদ্যুৎ এর লাইন দেয়ার জন্য কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে সাথে সাথে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. পার্থ মিস্ত্রি তাকে মৃত ঘোষণা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial