প্রধান সূচি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবীতে পিরোজপুরে মানববন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবীতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় ক্লাব রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মায়িশা মুনির, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরুন নেছা মিলা, হাসিবুর রহমান, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী জামিল রায়হান ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আল ইমরান বক্তব্য রাখেন।
এছাড়া সংহতি জানিয়ে অভিভাবক ও প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম, টিআইবি সনাকের সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, সুজনের জেলা সম্পাদক অধ্যাপক মো. শাহআলম শেখ, বেসরকারি উন্নয়ন সংগঠক মাইনুল আহসান মুন্না, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও সহ-সহভাপতি ও নারীনেত্রী শিরিনা আফরোজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, যুব সংগঠক হাসিবুল ইসলাম হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামের সন্ত্রাসী চক্র ও বরিশালের সন্ত্রাসী পরিবহণ শ্রমিকদের নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তারা দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial