প্রধান সূচি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের সভা

পিরোজপুরের ভান্ডারিয়ায় মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে যুদ্ধকালীন কমান্ডার আব্দুল আজিজ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়বুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি মো. শিমুল রেজা প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial