প্রধান সূচি

ইন্দুরকানীতে কলেজ ছাত্রীর উপর বখাটের হামলা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় প্রেমের দাবীতে কলেজ ছাত্রীর উপর এক বখাটের হামলার ঘটনা ঘটেছে। ভালবাসা দিবসে রবিবার বিকেলে উপজেলার চর টেংরাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার শিকার কলেজ ছাত্রী বলেন, উপজেলার চর টেংরাখালী গ্রামের মোস্তফা কাজীর ছেলে রাকীব কাজী (২৬) গত ৪ বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আমাকে হয়রানী করছে। আমি রাজী না হওয়ায় এ বিষয় একাধিকবার স্থানীয়রা দেন দরবার করে রাকীবকে ফিরে যেতে বললেও সে উত্যক্ত করে যাচ্ছে। রবিবার বিকেলে বখাটে রাকীব আমাকে ঘর থেকে টেনে নিয়ে যেতে চাইলে আমি বাঁধা দিলে সে আমার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে। এসময় রাকীবের মা ও বোন ছাড়াতে আসলে তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করে।
কলেজ ছাত্রীর দাদী বাদী হয়ে রবিবার বখাটে রাকীবের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করেন। ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial