প্রধান সূচি

Monday, February 15th, 2021

 

পিরোজপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৫৬ জনের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা ॥ গ্রেফতার ৪

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, কদমতলা ইউপি চেয়ারম্যান মো. হানিফ খান, ইউপি সদস্য সোহেল খানসহ ৫৬ জনের বিরুদ্ধে পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়েছে। বিবাদমান দুই গ্রুপের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে পিরোজপুর সদন থানায় মামলা দুটি রুজ করা হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। সংঘর্ষ ও আহত হওয়ার ঘটনায় কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের মৃত. হাজী ওহাব আলী সেখের ছেলে মো. ফারুক সেখ বাদীবিস্তারিত পড়ুন


স্ত্রীকে বাঁচাতে বিত্তশালীদের সাহায্যের কামনা অসহায় স্বামীর

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় স্ত্রী মরিয়ম (৩৫)কে বাঁচাতে বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরছেন খেটে খাওয়া অসহায় দিনমজুর আবুল হোসেন। আবুল হোসেনের স্ত্রী গত এক বছর ধরে ব্রেষ্ট ক্যান্সারে ভুগছেন। দিনমজুর আবুল হোসেনের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার বড় ছেলে এবার অষ্টম শ্রেণীতে পড়ে এবং মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়াশুনা করে। ওই দম্পত্তি উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আরামকাঠি গ্রামের বাসিন্দা। অসহায় আবুল হোসেন জানান, এক বছর পূর্বে তার স্ত্রী মরিয়ম অসুস্থ হয়ে পড়ে। এসময় অনেক ধারদেনা করে ঢাকায় গিয়ে তার স্ত্রীকে ডাক্তার দেখালে ব্রেষ্ট ক্যান্সার ধরা পড়ে। পরে ডাক্তারেরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ইউপি নির্বাচনে ভোটার হতে ভোটার স্থানান্তরের আবেদনের ভীড় বাড়ছে

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ভোট স্থানান্তর আবেদনের হিড়িক পড়ছে। পৌরসভা থেকে ইউনিয়নে, আবার কেউ কর্মস্থল রাজধানী থেকে নিজ এলাকার ইউনিয়নে ভোটার হতে আবেদন জমা দিচ্ছেন। সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া স্বরূপকাঠি পৌর নির্বাচন শেষ হতে না হতেই নির্বাচন অফিসে এ আবেদনের হিড়িক পড়া শুরু হয়েছে। প্রতিদিন গড়ে ৪০/৫০টি ভোট স্থানান্তরের আবেদন আসছে উপজেলা নির্বাচন অফিস বরাবরে। যেসব আবেদনের একাংশই পৌরসভা থেকে ইউনিয়নে এবং এক ইউনিয়ন থেকে পছন্দের অন্য ইউনিয়নে। আসন্ন ইউপি নির্বাচনে এলাকার কোন কোন সম্ভাব্য জনপ্রতিনিধিদের প্রচারণায় পড়ে ভোটাররা এমন কাজ করছেন বলে মনে করছেন উপজেলার সুধীজনরা। তবে ভোট স্থানান্তরেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে কলেজ ছাত্রীর উপর বখাটের হামলা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় প্রেমের দাবীতে কলেজ ছাত্রীর উপর এক বখাটের হামলার ঘটনা ঘটেছে। ভালবাসা দিবসে রবিবার বিকেলে উপজেলার চর টেংরাখালী গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার কলেজ ছাত্রী বলেন, উপজেলার চর টেংরাখালী গ্রামের মোস্তফা কাজীর ছেলে রাকীব কাজী (২৬) গত ৪ বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আমাকে হয়রানী করছে। আমি রাজী না হওয়ায় এ বিষয় একাধিকবার স্থানীয়রা দেন দরবার করে রাকীবকে ফিরে যেতে বললেও সে উত্যক্ত করে যাচ্ছে। রবিবার বিকেলে বখাটে রাকীব আমাকে ঘর থেকে টেনে নিয়ে যেতে চাইলে আমি বাঁধা দিলে সে আমার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial