ইন্দুরকানীতে বঙ্গবন্ধুর জন্মশতবাষিকী উপলক্ষে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে শুরু হয়েছে ৮ দলীয় আন্ত:ক্লাব ফুটবল টূর্নামেন্ট।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার বিকেলে ইন্দুরকানী সরকারি কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ূন কবির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জান, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, সাধারণ সম্পাদক মো. শাহীন গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিকুর রহমান ছগির প্রমুখ।
উদ্বোধনী খেলায় বালিপাড়া যুব টাইগার্স ক্লাব ও পাড়েরহাট ইউনিয়ন পল্লী উন্নয়ন বৌডুবী ক্লাব পরস্পরের মোকাবেলা করে। টূর্নামেন্টে উপজেলার ৮টি ফুটবল দল অংশ গ্রহন করবে।
