বাগেরহাটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
স্বাধীনতার সুবর্ন জয়ন্তি উদযাপন উপলক্ষে বাগেরহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দোকার মোহাম্মাদ রিজাউল করিম, মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু।
স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থানে মাসব্যাপী লোকজ মেলা, আতশবাজী শো, থিম সং তৈরি, ওয়েব সাইট তৈরি, সুবর্ন জয়ন্তী লোগো নির্বাচন, ফানুস উড়ানোসহ মাসব্যাপী নানা কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Please follow and like us:
« বাগেরহাটে চাকুরী ফিরে পেতে নৌবাহিনীর সাবেক নাবিক পরিবারের আকুতি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে কর্মকর্তাদের সাথে বরিশাল বিভাগীয় কমিশনারের মতবিনিময় »
