প্রধান সূচি

শরণখোলায় হরিণের মাংসসহ আটক-১

বাগেরহাটের শরণখোলায় ২০ কেজি হরিণের মাংসসহ এক বিক্রেতাকে আটক করেছে বনবিভাগ। রবিবার গভীর রাতে উপজেলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মাংস বিক্রেতা মিলন মোড়ল (৩৫)কে আটক করা হয়।

সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা আ. মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা উপজেলার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বস্তার মধ্য থেকে ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়লকে আটক করা হয়। আটক মিলন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উত্তর দেওলী গ্রামের বাসিন্দা আ. লতিফ মোড়লের ছেলে। সে পরিবার নিয়ে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

জিজ্ঞাসাবাদে মিলন বলেন, শুক্রবার উপজেলার ঢালীরগোপ এলাকার হাবিব তালুকদার ও  বগীর তানজের বয়াতীর সাথে বকুলতলা গ্রামের মৎস্য ব্যাবসায়ী চান্দুর ট্রলারযোগে একত্রিত হয়ে সুন্দরবনের কটকা এলাকায় যান। সেখান থেকে হরিণ শিকার করে তার মাধ্যমে মাংস বিক্রির জন্য পাঠানো হয়। মিলনের নামে বন আইনে মামলা করা  হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial