Monday, February 1st, 2021
কাউখালীতে ৪ জন মুক্তিযোদ্ধার মা পেলেন সম্মাননা
পিরোজপুরের কাউখালীতে ৪ জন মুক্তিযোদ্ধার মাকে (যারা বেঁচে আছেন) সম্মাননা প্রদান করেছে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। রবিবার রাতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের হাতে ক্রেস্ট (মায়ের উদ্দেশ্য লেখা চিঠি) ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। সম্মাননা প্রাপ্তরা হলেন কাউখালীর গোসতারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত. হারুন আর রশীদ সাইদ এর মা আমেনা খাতুন, কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারের মা মোছা. কহিনুর, কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কবির হোসেনের মা মালেকা বেগম এবং কেউন্দিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন এরবিস্তারিত পড়ুন
শরণখোলায় হরিণের মাংসসহ আটক-১
বাগেরহাটের শরণখোলায় ২০ কেজি হরিণের মাংসসহ এক বিক্রেতাকে আটক করেছে বনবিভাগ। রবিবার গভীর রাতে উপজেলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মাংস বিক্রেতা মিলন মোড়ল (৩৫)কে আটক করা হয়। সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা আ. মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা উপজেলার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বস্তার মধ্য থেকে ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়লকে আটক করা হয়। আটক মিলন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উত্তর দেওলী গ্রামের বাসিন্দা আ. লতিফ মোড়লের ছেলে। সে পরিবার নিয়ে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। জিজ্ঞাসাবাদে মিলন বলেন,বিস্তারিত পড়ুন
