বাগেরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ কাউন্সিলর নির্বাচিত
বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের তিনজন কাউন্সিলর প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ এ ঘোষণা দেন।
তিনি জানান, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পৌরসভার ৫, ৬ ও ৭নং ওয়ার্ডে একাধিক কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন না করায় ৫নং ওয়ার্ডে শেখ আবুল হাসেম শিপন, ৬নং ওয়ার্ডে আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী এবং ৭নং ওয়ার্ডে শাহনেওয়াজ মোল্লা দোলনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিন প্রার্থীই বর্তমানে পৌর কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী বাগেরহাট পৌরসভা নির্বাচন। নির্বাচনে ৩৮ হাজার ২০০ জন ভোটার ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Please follow and like us:
« বাগেরহাটে প্রথম ধাপে ৪৮ হাজার ডোজ করোনা টিকা আসছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত »
