নাজিরপুরে ওপেন হাউস ডে পালিত
জেলার নাজিরপুরে বুধবার বিকেলে থানা চত্ত্বরে পুলিশ প্রশাসনের আয়োজনে ওপেন হাউস ডে পালিত হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডে তে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান।
তিনি বক্তব্যে বলেন, নাজিরপুর উপজেলার আইন শৃঙ্খলায় সমস্যা রয়েছে। ন্যায় বিচার ও সু-শাসন নিশ্চিত করা না গেলে সেখানে আইন শৃংখলা ভাল থাকে না, আর আইন শৃংখলা ভাল না থাকলে দেশের উন্নয়ন সাধিত হয় না।
ওপেন হাউজ ডে তে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) থান্ডার খাইরুল হাসান, (পিপিএম) মোল্লা আজাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসারে হোসেন খান, প্রেসক্লাব সভাপতি সিদ্দিকুর রহমান তুহিন, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।
Please follow and like us:
« কাউখালীতে গো-খাদ্যের দাম বেড়েছে দ্বিগুন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার »
