প্রধান সূচি

নাজিরপুরে নারী, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফর্ম সদস্যদের শেয়ারিং সভা অনুষ্ঠিত

ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রূপান্তর সংস্থার আয়োজনে নাজিরপুর উপজেলায় পাবলিক লাইব্রেরী এর সভাকক্ষে মঙ্গলবার উপজেলা প্লাটফরম এর আহবাহক শাহরিয়ার ফেরদৌস রুনা’র সভাপতিত্বে প্লাটফরম সদস্যদের সমন্বয়ে শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিগত তিন মাসের প্লাটফরম সদস্যদের কার্যক্রম পর্যালোচনা, প্রতিবন্ধকতা, নারী ও শিশু নির্যাতনমূলক ঘটনা পর্যালোচনা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সদস্যদের করণীয় দিকগুলো সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়া উপজেলা পর্যায়ে বিভিন্ন ইস্যুভিক্তিক জনসচেতনীকরণ, স্থানীয় ইস্যুতে এ্যাডভোকেসী করা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন ইস্যুতে এ্যাডভোকেসী করা এবং নারী নির্যাতন প্রতিরোধ ও শিশু বিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে এ্যাডভোকেসী সভা করার বিষয়ে সদস্যদের সমন্বয়ে আগামী তিন মাসের একটি কর্মপরিকল্পনা তৈরী করা হয়। সভার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন পিরোজপুর জেলা রূপান্তরের প্রকল্প কর্মকর্তা মো. শফিকুল আজম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial