প্রধান সূচি

ভান্ডারিয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম উকিলের ইন্তেকাল ॥ জেপি চেয়ারম্যানের শোক প্রকাশ

ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠীর বাসিন্দা প্রবীণ সমাজসেবক আলহাজ্ব আব্দুল হালিম উকিল (৯৭) শনিবার দুপুর সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, শুভানুধ্যায়ীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল রবিবার বিকেল ৩টায় উপজেলা সদরে ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জেপি’র প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাক ও পাক্ষীক অনন্যা সম্পাদক এবং সাবেক এমপি তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন।

এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ জাতীয় পার্টি (জেপি)’র ভান্ডারিয়া উপজেলা আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ, ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন, উপজেলা জেপির সিনিয়র যুগ্ন আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেপির যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সারওয়ার জোমাদ্দার, সদস্য সচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনায়েত করিম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial