প্রধান সূচি

পিরোজপুর পৌরসভায় সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে পিরোজপুর পৌরসভায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। পিরোজপুরে এই প্রথমবার ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় মেয়র এবং একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৮টি সাধারণ কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিরোজপুর পৌরসভায় ২৬টি ভোটকেন্দ্রে মোট ৪৫ হাজার ১৮৫ জন ভোটার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রদান করেন। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial