প্রধান সূচি

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (ISU) তে স্প্রিং সেমিস্টার উপলক্ষ্যে চলছে ১৫ দিনব্যাপী ভর্তিমেলা। আইএসইউ এর মহাখালী ক্যাম্পাসে ২০ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভর্তি মেলার কার্যক্রম।
ভর্তি মেলার উদ্বোধন করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (ISU) এর উপাচার্য প্রফেসর ড.আব্দুল আাউয়াল খান জানান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি বদ্ধ পরিকর। তাই ২০১৮ সালে যাত্রার শুরু থেকে ওঝট বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য বিভিন্ন ল্যাব নিশ্চিত করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিষ্ট্রার (ISU), প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ এর ডীন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলমসহ বিভিন্ন প্রোগ্রাম এর চেয়ারপার্সন, শিক্ষক শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
১৪টি ক্যাটাগরিতে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এমবিএ, এমএ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তি আগ্রহীদের জন্য রয়েছে ওয়েভারসহ নানা সুযোগ সুবিধা। থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial