প্রধান সূচি

পিরোজপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং প্রতিরোধে পিরোজপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে পিরোজপুর সদর থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বাদল, সাংবাদিক গৌতম রায় চৌধুরী, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রভাষক কাজী জাহাঙ্গীর আলম, শংকরপাশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, আব্দুস সালাম বাতেন, মিনারা বেগম, কাউন্সিলর প্রার্থী আরিফ হোসেন মনু, শারিকতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন মাঝি প্রমুখ।

বিট পুলিশিং সভায় উপস্থিত ব্যক্তিবর্গ সদর উপজেলা এবং পিরোজপুর শহরে আইন শৃঙ্খলার সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় সমস্যাগুলো দ্রুত সমাধানের কথা জানান পুলিশ সুপার।

এছাড়া আগামী ১৬ জানুয়ারি পিরোজপুর পৌরসভা নির্বাচনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি না হয় এজন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রতি আহবান জানান পুলিশ সুপার। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় পিরোজপর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial